চুয়াডাঙ্গায় লাগেজ পার্টিসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় তিন লাগেজপার্টি সহ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পূর্বশা পরিবহনের একটি বাস বড় বাজার কাউন্টারের সামনে আসলে তাদের গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত ভারতীয়রা হলেন- ভারতের হাওড়া জেলার পাচলা থানার পানিয়াড়া গ্রামের কান্দা মৃধা পাড়ার সমছদ্দীন মৃধার ছেলে ইকবাল মৃধা(২৫) ও তার চাচা একই এলাকর মৃত মোক্তার মৃধার ছেলে আনোয়ার মৃধা(৩৫)।

এছাড়াও বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর থানার গকুল নগর গ্রামের ফিরোজ আহম্মেদের ছেলে মেহেদী হাসান নয়ন(৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর সঙ্গীয় উপ পরিদর্শক (এসআই) আহসান হোসেনসহ সহযোগী ফোর্স নিয়ে নিউমার্কেটের পাশে পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেন। এ সময় দর্শনা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস কাউন্টারের সমনে আসলে তাতে তল্লাশী অভিযান পরিচালনা করেন।

এসময় একজন বাংলাদেশীসহ পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা মালামাল ভর্তি লাগেজসহ গ্রেপ্তার করেন। ভারতীয় দুই নাগরিকসহ তিন জনের একটি লাগেজ পার্টিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর