ধর্ষক স্বামীকে ধরিয়ে দিলো স্ত্রী

সোনারগাঁয়ে দৃষ্টি প্রতিবন্ধী বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই ভাসুর ইকবালের বিরুদ্ধে। শনিবার সোনারগাঁ সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতার ছেলে ৯৯৯ এ ফোন করলে সোনারগাঁ থানা পুলিশ শনিবার দুপুরে লম্পট ইকবালকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার ওই বিধবা নারীর ছেলে বাদী হয়ে অভিযুক্ত ইকবাল হোসেনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত ইকবালকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বাড়িতে ইকবাল ও তার মৃত ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন।

শনিবার সকালে ইকবালের স্ত্রী দুই ছেলেকে নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় কেনাকাটা করতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে ইকবাল তার মৃত ছোট ভাইয়ের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীকে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপরই সে তার ছোট ভাইয়ের বিধবা স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি জানান, দুপুরের দিকে ইকবালের স্ত্রী বাড়ি ফিরেই বিধবা জাঁ-য়ের চিৎকার শুনে তার ঘরের দিকে এগিয়ে যান। এসময় ওই বিধবাকে উদ্ধার করেন তিনি। লম্পট ইকবাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ধর্ষক ইকবালের স্ত্রী ধর্ষণের শিকার নারীর ছেলেকে ফোনে বিষয়টি জানায়। ওই নারীর ছেলে ৯৯৯ এ ফোন করলে অভিযোগ পেলে ঘটনাস্থলে পৌছে সোনারগাঁ সরকারি কলেজের পেছনে আমতলা এলাকা থেকে লম্পট ইকবালকে আটক করে পুলিশ।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত ধর্ষণকারী ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর