কলাপাড়ায় ৪৯তম বাংলাদেশ জাতীয় ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণ ॥

পটুয়াখালীর কলাপাড়ায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম। অনুষ্ঠান স ালনা করেন, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান। সবশেষে ৪৫টি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর