সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- জেলার উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের আলম সরদার (৪৭), রফিকুল ইসলাম (৪৯), ঘোষগাঁতী পালপাড়া গ্রামের উজ্জল চন্দ্র ভৌমিক (৩৮), বোয়ালিয়া কামারখালি গ্রামের সেলিম হোসেন (২৮), বেতকান্দি দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৫), চরিয়া শিকার উত্তরপাড়া গ্রামের আদিলউজ্জামান (৩২) ও আজিজুর রহমান শান্ত (২১)।
সিরাজগঞ্জ র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খলিলুর রহমান শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ২টি কাটার, ২টি প্লাস, ২টি স্ক্রু ড্রাইভার, ১টি টেস্টার, ২৫ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস