নানা আয়োজনে শ্রীমঙ্গল সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

‘এসো মিলি প্রাণের মেলায়’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সরকারি কলেজে উৎসব আমেজের মধ্য দিয়ে শনিবার পালিত হয়েছে সুবর্ণজয়ন্তী উৎসব।

জাতীয় পতাকা ও উৎসব পতাকা উত্তোলনের মাধ্যমে সমেবেত কন্ঠে জাতীয় সংগীত,শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করার মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সংগীশিল্পী মোস্তফা আব্বাসী।

উৎসবে কলেজের প্রফেসর অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর নুর তুষার।

ছবি: বার্তা বাজার

৫০ বছর পূর্তি উৎসবের আয়োজনকে ঘিরে শ্রীমঙ্গল সরকারি কলেজে ছিলো বর্ণিল সাজে সজ্জিত। কলেজের সবকিছুতেই ছিলো নতুনত্বের ছোঁয়া। আলপনা,বেলুন,বিভিন্ন ব্যাচের স্মৃতি চারণ ব্যানার,নানা রঙ্গের লাইটিং এ কলেজের গেট থেকে শুরু করে সব স্থাপনাই নতুন রঙ্গে রঙিন।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে চার হাজার শিক্ষার্থীদের সমাগম ঘটে। উৎসবকে ঘিরে ছিলো কলেজে পড়ুয়া সকল বয়সের শিক্ষার্থীদের মিলন মেলা। এছাড়া কলেজের প্রয়াত শিক্ষার্থীদের স্মৃতি চারণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা। ব্যাচভিত্তিক স্মৃতিচারণ ও ফটোসেশন, ফানুস উড্ডয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ,প্রখ্যাত সংগীতশিল্পী ডলি শায়ন্তনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর