গোপালগঞ্জে ‘১০ টাকার হিসাবধারীদের জন্য ২’শ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলার সকল তফসিলি ব্যাংক এ ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। লিড ব্যাংক ছিল স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ।
সুইমিং পুল ও জিমনেশিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুর ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভিপি ও কৃষি ও পল্লী ঋণ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমিনুল ইসলাম।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এসইভিপি ও খুলনার আঞ্চলিক প্রধান হায়দার নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অগ্রনী ব্যাংক, গোপালগঞ্জের ডিজএম হেদায়েত হোসেন শেখ, সোনালী ব্যাংক গোপালগঞ্জের এজিএম ও আঞ্চলিক প্রধান, আব্দুর রশীদ প্রমূখ।
অনুষ্ঠানে ১৬৮ জন গ্রাহককের মাঝে ৭৭ লাখ ৬০ হাজার টাকা ঋণন প্রদান করা হয়।
জেলার ২২ টি সরকারি ও বে-সরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস