যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্বত্য এলাকায় বিধ্বস্ত একটি হেলিকপ্টারের ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী সাফারি হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, হাওয়াই অঙ্গরাজ্যের কওয়াই দ্বীপের একটি পাহাড়ের শীর্ষে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। বাকি এক আরোহীর কোনও সন্ধান পাওয়া যায়নি।
ট্যুর অপারেটর সংস্থাটি জানিয়েছে, তুষারপাত ও তীব্র বাতাসের কবলে পড়ার পর হেলিকপ্টারটি হারিয়ে যায়।
মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, সরু উপত্যকা, কম দৃষ্টিসীমা ও বৃষ্টিপাতের কারণে হেলিকপ্টারটির উদ্ধার তৎপরতা ব্যহত হয়।
বার্তাবাজার/কে.জে.পি