পৌষের শীতের তীব্রতায় কাঁপছে শিশু থেকে শুরু করে বয়স্করা। এই তীব্র শীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগ ।
পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্না ব্যাক্তিগত উদ্যোগে দরিদ্র অসহায় মহিলাদের কম্বল বিতরণ করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পৌর সদর বাজারে কলেজ গেইট সংলগ্নে রিভা টাওয়ারের নিচ তলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, আমার যতটুকু সম্ভব অসহায় এতিম মহিলাদের পাশে দাঁড়িয়েছি। যদি সমাজের বিত্তবানরা অসহায়দের পাশে এসে দাঁড়াতো সমাজে কোন অভাবি অসহায় থাকতো না।
মরিয়ম নামে এক বৃদ্ধা বলেন, আমি অনেক দূর থেকে এসেছি শীতের কাপড়ের আশায়। আমার সন্তানেরা এখন আমাকে দেখে না। তাই খবর পাওয়ার সাথে সাথেই চলে এসেছি যদি শীত নিবারণের জন্য একটি শীতের পোশাক পেতে পারি।
এ সময় উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিক্তা আক্তার, সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, প্রচার সম্পাদক সাবিকুন্নাহার, অর্থ সম্পাদক রোখছানা জান্নাত রিয়া, সদস্য নাছরিন আক্তার সহ উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি