ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডিউটিরত অবস্থায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নার্স মৌসুমী দত্ত মারা গেছেন। শনিবার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিউটিরত অবস্থায় গলায় ফাঁস দেন মৌসুমী দত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার ওই ঘটনার বিষয়ে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ঢামেকের পুরাতন ভবনের চারতলায় হাই ডিপেন্ডেনসি ইউনিটে (এইচডিইউ) ডিউটিরত ছিল মৌসুমী। আমরা জানতে পেরেছি, সে কারও সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোনটি ছুড়ে মেরে ভেঙে ফেলে। পরে তাদের ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। সূত্র: জাগো নিউজ
বার্তা বাজার/এম.সি