রাজধানীতে ৪ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে দারুস সালাম এলাকা হতে হেরোইনসহ ৪ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গ্রেফতারকৃতরা হল, আল আমিন (৩৫), আলম (৪২), সালাউদ্দিন (৩৯) এবং সালামত (৩৫)। র‌্যাব-৪ এর এএসপি সাজেদুল ইসলাম সজল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

এর আগে দারুস সালাম থানা এলাকা থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ সুপার নরেশ চাকমা’র নেতৃত্বাধীন র‌্যাব-৪ এর একটি দল।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১৬৬ গ্রাম হেরোইন, ১ টি ওয়ান শুটার গান এবং ০২ রাউন্ড রাবার বুলেট জব্দ করা হয়েছে। এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, আসামীরা পারষ্পারিক যোগসাজসে দীর্ঘ দিন যাবত বিভিন্ন স্থান হতে মাদক সংগ্রহ করে লোকচক্ষুর আড়ালে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। আসামীরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত।

আসামী আল আমিনের বিরুদ্ধে পূর্বে সাভার মডেল থানায় খুন, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির মোট ১৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর