মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কামারগাঁও গ্রামে স্বামীর মৃত্যু ৮ ঘণ্টা ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে মুক্তিযোদ্ধা হামিদ ময়না মিয়া (৭৫) ইন্তেকাল করেন।
স্বামীর মৃত্যুর ঠিক ৮ ঘণ্টা ব্যবধানে স্ত্রী ফরিদা বেগম (৬৫) বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিতে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম হামিদ ময়না মিয়া কয়েকদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন এবং তার স্ত্রী ফরিদা বেগম ক্যান্সারজনিত রোগে আক্রান্ত ছিলেন।
স্বামী ও স্ত্রীর ৮ ঘণ্টা ব্যবধানে মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তাবাজার/কেএ