যশোর শার্শা গোগা সীমান্তে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

যশোর শার্শা গোগা সীমান্ত থেকে ৮৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা।তবে এসময় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোগা সীমান্তের মাঠের ভেতর থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর এলাহী “বার্তা বাজার”কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় গোগা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকের একটি চালান পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৮৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটক হওয়া ভারতীয় ফেন্সিডিল ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে তিনি জানান

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর