সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে থাকা এক অজ্ঞাত মহিলার লাশের পরিচয় জানতে চায় পুলিশ।
মৃত মহিলার আনুমানিক বয়স ২৪ বছর। গত ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখ সকাল ৮.৪০ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের বৈদ্য ধলডোব বালিয়াটা খোকন মন্ডলের ধানক্ষেত থেকে ওই অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
বর্তমানে ময়না তদন্ত শেষে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত মহিলার পড়নে ছিলো লাল কালো প্রিন্টের বোরখা, নীল প্রিন্টের জামা ও কালো পায়জামা। অজ্ঞাত মহিলার মৃত দেহ স্বাভাবিক ছিল এবং মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা ও স্বাস্থ্য হালকা মাঝারি প্রকৃতির ছিলো।
মৃত মহিলার ছবি দেখে কেউ শনাক্ত করতে পারলে ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর থানা (০১৭১৩-৩৭৪০৩৮) বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। যদি কেউ মৃত মহিলার কোন আত্বীয় স্বজনের সন্ধান পান তাহলে সিরাজগঞ্জ সদর থানার এসআই মো. রেজাউল ইসলাম শাহ্ এর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো ফোন নং (০১৭৪৫৬১২৮৫১)।
বার্তাবাজার/এমকে