তারা তাকিয়ে আছে বৃত্তবানদের দিকে

রাজধানীতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া ছন্দপতন ঘটিয়েছে রাজধানীর জনজীবনেও। ঢাকায় রাতের তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রী সেলসিয়াসে। তবে এতে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ।

লাল মিয়া… সহায়-সম্বলহীন মানুষটি প্রায় ত্রিশ বছর ধরে খোলা আকাশের নিচে রাত কাটান। দারিদ্রের মতো শীতের প্রকোপেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন তিনি। তার মতো রাজধানীর বিভিন্ন স্থানে এমন অনেক সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে, যারা শীতের রুক্ষতার সঙ্গে যুদ্ধ করে জীবন সংগ্রামে এমন ভাবেই কষ্টে বেঁচে আছে।

দল বেঁধে আগুন জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকেই। কাটছে নির্ঘুম রাত। তাকিয়ে আছে সমাজের বৃত্তবানদের সাহায্যের আশায়।

এদিকে অভাবের তাড়নায় শ্রমজীবী মানুষেরাও পড়েছে বিপাকে। পেটের দায়ে কাজ করছে রাতভর। শীতের প্রকোপ থেকে রেহাই পেতে কষ্টে থাকা এই মানুষগুলোর প্রার্থনা, কখন দেখা মিলবে কাঙ্ক্ষিত সেই রোদের আলোর।
আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীসহ সারাদেশে আরও বাড়বে শীতের তীব্রতা। সেই সঙ্গে বাড়বে অসহায় এই মানুষদের ভোগান্তির মাত্রাও।

বার্তাবাজার/ কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর