সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ১২

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সময় পুলিশ উদ্ধার করেছে ২ বোতল ফেন্সিডিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদরে ৩, কলারোয়ায় ৩, তালায় ২, কালিগঞ্জে ২, আশাশুনি ১ ও দেবহাটায় ১ জন। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত একজনের নামে একটি মামলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর