বগুড়া শেরপুরে অপরাজিত’র আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয়ের বন্দনা

অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ঘটিকায় শহরের রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয়ের বন্দনা-২০১৯। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কবি-সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সংস্কৃতিজনদের পদচারনায় পুরো স্কুল প্রাঙ্গন মুখরিত ওঠে।

সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন ও আবৃত্তিশিল্পী কুলছুম শেলী’র উপস্থাপনায় বিজয়ের স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কবি রাহমান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, বগুড়া জেলা পরিষদ সদস্য মো. মোস্তাফিজার রহমান ভূট্টো ও শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনায় অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ খান, গাজী মো. আবু আলম, গাজী রুহুল আমীন, কবি মুহম্মদ রহমতুল বারী ও কবি শিবলী মোকতাদির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজিপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক হাফিজুর রহমান টিটু, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার ও রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুলের পরিচালক হাসানুর রহমান হাসান।

অনুষ্ঠানে বিজয়ের স্বরচিত কবিতা পাঠ করেন কবি লতিফ আদনান, শাহ আলম, জাহান রহিম ও আবু সাঈদ ফকির। বিজয়ের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী কুলছুম শেলী এবং বিজয়ের গল্প পাঠ করেন, সাংবাদিক রাশেদুল হক ও মামুনুর রশীদ চৌধুরী। সূধীজনদের এই প্রাণোচ্ছল আড্ডাটি বিরতীহীনভাবে রাত সাড়ে নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর