৯৫ যাত্রী ও ৫ ক্রু নিয়ে বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে ৯৫ জন যাত্রী ও ৫ ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির আলমাতি শহরের কাছে একটি বিমানবন্দরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এটি আলমাতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে যাচ্ছিল।

আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড্ডয়নের পর স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে পড়ে।

ঘটনার পরপরই বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর