রাজধানীর কালশীতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কালশীতে বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, ১২টা ৫০ মিনিটের দিকে আমরা আগুনের সংবাদ পেয়েছি।

এরপর পরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলে জানান তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর