৭০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শেকৃবির শিক্ষার্থীরা

শীতবস্ত্র নেই এমন ৭০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। ২৫ শে ডিসেম্বর রোজ বুধবার নীলফামারী ও গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার মানুষের মাঝে এ ৭০০ কম্বল বিতরণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান ।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই মানবিক কাজে। নীলফামারীর সদর উপজেলার গোড়গ্রামে ২৬০টি ও একই জেলার ডিমলা উপজেলায় ৩১০টি কম্বল এবং গাইবান্ধা জেলার সদর উপজেলার গাইবান্ধা সরকারি কলেজ মাঠে ১৫০টি কম্বল বিতরণ করে শিক্ষার্থীরা।

এই ব্যাপারে কম্বল বিতরণ কর্মসূচির সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় দস্তগীর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে ধন্যবাদ জনাই এমন একটি কাজে সকলে স্বাচ্ছন্দ্যে সহযোগিতা করার জন্য।’ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনসহ সকলে এগিয়ে আসলে আরও বড় পরিসরে মানবিক কাজে সাধারণ শিক্ষার্থীরা আগ্রহী হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর