অস্ট্রেলিয়ায় মসজিদে বৃষ্টি জন্য নামাজ ও দোয়া

তীব্র তাপদাহ-দাবানলে অস্ট্রেলিয়ার সিডনি শহরের মুসলমানেরা ইসতেসকার নামাজ আদায় করেছেন। জানা যায়, সিডনির আল-রহমান মসজিদে ইসতেসকা বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জনগণকে তিন দিন রোজা থাকার আহ্বানও জানিয়েছেন।

তারা জানায়, আমরা এই সংকট ও সমস্যা সমাধানের জন্য জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের অবশ্যই আমাদের নাগরিকত্বের দায়িত্ব পালন করবো।

অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহ-দাবানলে শাইখ ইউসুফ ও সেদেশের মুসলমানদের এটাই প্রথম পদক্ষেপ নয়। গতমাসে সেদেশের মুসলমানেরা সিডনি ফায়ার বিভাগে দশ হাজার ডলার অনুদান করেছেন বলেও জানান তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর