ময়মনসিংহে জেএমবি’র ২ সদস্য আটক

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হল নেত্রকোনার কলমাকান্দা থানার আয়াতুল্লাহ আল কাবির (১৯) ও চট্টগ্রামের লোহাগাড়া থানার আবু আব্দুল্লাহ মোঃ শুয়াইব (২৫)।

র‍্যাব জানায়, ময়মনসিংহ সদরের বাইপাস মোড় থেকে ঢাকা রোডের আকিজ পাম্পের পাশে নির্মাণাধীন মসজিদের পাশে একদল লোক নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে। বুধবার মধ্যরাতে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বৈঠকের উদ্দেশ্যে আসা লোকজন দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ওই দুজনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।

এসময় আটককৃতদের সাথে থাকা ২টি ব্যাগের ভেতর থেকে ৬টি উগ্রবাদী বই, ১টি লিফলেট এবং উগ্রবাদ কার্যক্রম ও প্রচারণায় ব্যবহৃত ২টি ল্যাপটপ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জেএমবি সংশ্লিষ্টতা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর