পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল চা বাগানের লেবার লাইনে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে বাগান শ্রমিকদের কাছে ধরা পড়েছে দুই প্রতারক।

আটক দুই প্রতারকে স্থানীয় এলাকাবাসির হাতে নাতে আটকের পর গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়া হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে গিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ছবি- বার্তা বাজার

মঙ্গলবার বিকেলে উপজেলার ৯নং সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগান এলাকায় নিষিদ্ধ দেশী মদ বিক্রেতাদের মোবাইল ফোনে ছবি তুলে চাঁদা দাবি করলে এলাকাবাসী তাদের আটক করে।

ওই দিন সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে মো জসিম উদ্দিন (৩৫) ও মো দুলাল মিয়া(২৫) নামে দুই প্রতারককে আটক করে। আটক প্রতারক মো: জসিম উদ্দিন নিজেকে দৈনিক গণমুক্তি পত্রিকা ও এস ডি টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি দাবী করে। সে শ্রীমঙ্গল উপজেলার লইয়াকূল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। অপর প্রতারক মো: দুলাল মিয়া সে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। তার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রাথমিক জিজ্ঞাসা করে এবং তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেছে। তারা দুজনই প্রতারক। পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে তারা বিভিন্ন স্থানে চাঁদা বাজি করতো। বুধবার দুপুরে আটক দুজনকে প্রতারনার মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর