শীতে চুয়াডাঙ্গায় পুরাতন কাপড়ের দোকান গুলোতে সাধারণ মানুষের ভিড়

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে পুরাতন কাপড়ের দোকান গুলোতে নিম্ন আয়ের ও ছিন্নমুল মানুষ গুলো ভিড় করছে। পুরাতন কাপড়ের দোকান গুলো থেকে অল্প টাকায় শীতের কাপড় পাওয়া যায়। চুয়াডাঙ্গা জেলা শহর ও ফুটপাথসহ, জীবননগর ,দামুড়হুদা ও আলামডাঙ্গা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে পুরাতন কাপড় বিক্রি করেন হকাররা। পুরাতন কাপড়ের মান ভেদে বিক্রেতারা দাম নেন ক্রেতাদের কাছে। ক্রেতারাও বলছেন দাম হাতের নাগালে থাকায় কম টাকায় শীতের পোষাক কেনা যায়।

দোকান গুলোতে নারী-পুরুষ ও শিশুদের শীতের কাপড় পাওয়া যায়।চুয়াডাঙ্গায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে অনেক। ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষ গুলোকে শীতে ভোগান্তির শিকার হতে হয়। বিকাল থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাতে শীতের তীব্রতা অনেক বেড়ে যায়। শীত থেকে রক্ষা পেতে সকাল থেকে রাত পর্যন্ত পুরাতন কাপড়ের দোকান গুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ।বিক্রেতারা বলছেন, নিম্ন আয়ের মানুষ গুলো পুরতান কাপড় কিনতে আসছেন। কারণ এখান থেকে কম দামে তাদের চাহিদা মত শীতের কাপড় কিনতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর