ঢাবি ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ধামরাই উপজেলা ছাত্রলীগের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে ধামরাই উপজেলা ছাত্রলীগ মানববন্ধন করেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত আটটার দিকে কালামপুর বাজারে ধামরাই উপজেলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানায়।

এসময় উপস্থিত ছিলেন, শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া দিপু, ধামরাই উপজেলা ছাত্রলীগের বর্তমান ১নং যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন, রবিন খান রিজভী, সুমন চৌধুরী, সুজন হোসেন, নাঈম মিয়া প্রমুখ।

এ সময় রবিউল আওয়াল (রুবেল) তার বক্তব্যে বলেন, “পরিকল্পিত মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে , যুগে যুগে ছাত্রলীগকে ফাঁসানোর জন্য নুরুদের উদ্ভব হয় কিন্তু ছাত্রলীগের স্বকীয়তা বজায় রেখেই এগিয়ে যাবে, কোন ষড়যন্ত্রই ছাত্রলীগের নেতাকর্মীদের প্রগতির পথ থেকে দূরে সরানো যাবে না।”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর