সিরাজদিখানে আজহারীকে আসার অনুমতি না দেয়ায় জনমনে তীব্র ক্ষোভ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাপর ইসলামপুর কামিল মাদ্রাসার বাৎসরিক মাহফিলের প্রধান বক্তা মিজানুর রহমান আল আজহারীর উপস্থিত থাকার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় তিনি আসবেনা বলে নিশ্চিত করেছেন মাদরাসার কতৃপক্ষ।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার ইসলামপুর কামিল মাদ্রাসার ৫৮ তম ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো মিজানুর রহমান আল আজহারীর।

মাদ্রাসা কর্তৃপ ইতোমধ্যেই প্রশাসনের সবুজ সংকেত ছাড়া বাকি সব আয়োজন শেষ করেছেন। প্রচার প্রচারনাসহ প্রায় লক্ষাধিক মানুষের বসার ব্যবস্থা করে প্যান্ডেল নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছিল মাহফিল কতৃপক্ষ। ধারণা করা হচ্ছিলো স্বরণ কালের সেরা এবং ধারণ মতার বাহিরে লোকজনের সমাগম হতো ইসলামপুর কামিল মাদরাসার বাৎসরিক মাহফিল। বক্তা আসবে না এমন খবর শোনে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এদিকে মাদ্রাসা কর্তৃপ জানিয়েছে, বহু আগেই আমরা অনুমতি চেয়ে আবেদন করেছে প্রশাসনের কাছে। সব কিছুই ঠিক ছিলো পরিদর্শনে এসেও সন্তুষ্টি জানিয়েছিলো প্রশাসন। কিন্তু হঠাৎ শেষ মুহুর্তে এসে অজানা কারণে বেঁকে বসেছে তারা।

সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দীন জানান, আইন শৃংখলার অবনতি হওয়ার আশংকা আজহারী সাহেব কে আসার অনুমতি দেওয়া হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর