সুন্দরবনে ফিশিং ট্রলারসহ ৮ জেলে আটক

সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে বন বিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা ফিশিং ট্রলার সহ ৮ জেলেকে আটক করেছে।

বুধবার ভোরের দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি সেকশন অফিসার (এসও) কামরুল ইসলামের নেতৃত্বে ৮ জেলেকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৩ মন মাছ ও জাল সহ আনুসাঙ্গিক জিনিসপত্র।

আটককৃত জেলেরা হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার বোতলা গ্রামে মৃত নুরু খলিফার ছেলে আবুল কালাম (৪০) এবং একই থানার পশ্চিম পাশারি গ্রামে মৃত নুরুল হক খানের ছেলে আঃ রব খান (৪৭), মৃত হাকিম হাওলাদারের ছেলে নাছির হাওলাদার (৫০), চরবোতলা গ্রামে আঃ হাকিম আকন্দের ছেলে শহিদুল আকম (৩৭), মৃত নুরইসলামের ছেলে সোহেল ইসলাম (৩৫), সুলতান হাওলাদারের ছেলে ডালিম হাওলাদার (২৭), মৃত আঃ রাজ্জাক মাঝির ছেলে করিম মাঝি (৩৫) এবং হরিণতলা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে নাছির হাওলাদার (৩০)।

সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান উক্ত আটকের সতত্য নিশ্চিত করে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় ৮ জেলেকে আটক করায হয় এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর