রাজধানীতে ইয়াবাসহ আটক ১

রাজধানীর বিমানবন্দর এর ভিতর থেকে গতকাল (২৪ ডিসেম্বর) ৩,৮৫৭ পিছ ইয়াবাসহ ১জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

গোপন সূত্রের ভিত্তিতে বিমান বন্দরের ভিতর থেকে ইয়াবা বিক্রির সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) তাকে আটক করে। আটককৃত হলেন মো: শফিক উল্লাহ। আটকের পর তাকে বিমানবন্দর থানার এস,আই ফাইজুল হক এর কাছে হস্তান্তর করাহয়।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দর, তুরাগ, উত্তরা, দক্ষিণখান, উত্তরখানসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করেআসছিল। আটক কৃতর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-২২।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর