‘ভিপি নুরের ওপর হামলার সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে’

ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে-এমনটি জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

বুধবার সকালে, রাজধানীর বনানীতে হোলি স্পিরিট চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ভিপি নূরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তিনি জানান, মারমুখি অবস্থায় দেখা যাওয়া আর মারামারিতে অংশ নেয়া দুটো এক বিষয় নয়।

এছাড়া, বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, কোনো ধরণের নাশকতার সম্ভাবনা নেই তবুও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর