গরু হৃষ্ট পুষ্টকরণ বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষনের সমাপ্তি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষন শেষ হয়েছে। নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজণে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় পরিচালিত ৩ দিনব্যাপি প্রশিক্ষনে মোট ২৫ জন খামারীকে প্রশিক্ষন প্রদান করা হয়।

২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষনের দিনগুলিতে উপস্থিত খামারীদের প্রশিক্ষন প্রদান করেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এর উপ-পরিচালক ডা. মো. আব্দুর রেজ্জাক, শেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবদুল হাই, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান ও নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মতিউর রহমান।

উক্ত প্রশিক্ষনে গরুর বিভিন্ন জাত সম্পর্কে ধারণা দেওয়া, নিয়মিত কৃমিনাশক প্রয়োগের গুরুত্ব সম্পর্কে খামারীদের অবহীতকরণ, গরুর বাসস্হান কেমন হওয়া দরকার সে সম্পর্কে সচেতন করা, গরুর বিভিন্ন রোগ বালাই এর প্রাথমিক লক্ষণ ও প্রতিকারের উপায়, গরু সুস্থ্য ও সবল রাখতে নিয়মিত টিকা প্রদানের গুরুত্ব, খাদ্য ব্যবস্হাপনা এবং ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরীর কৌশল হাতে কলমে শিখানো হয়।

গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে নকলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনিছুর রহমান, নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর