নলকূপের পানি পানে একই পরিবারের ৯ জন হাসপাতালে ভর্তি

রংপুরে নলকূপের পানি পানের পর বিষক্রিয়ায় দুই পরিবারের ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে টিউবওয়েলের পানি পানের পর অসুস্থ হয়ে পড়েন চত্তাপাড়া এলাকার মজিবর রহমান মাস্টার। এর কিছুক্ষণ পরই তার ভাই মমিনুরের পরিবারের আরও আট সদস্য অসুস্থ হন।

তাৎক্ষণিকভাবে তাদের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৯ জনকেই রংপুর মেডিকেল স্থানান্তর করা হয়। বিষক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর