ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পদোন্নতিতে কৃতজ্ঞতা ও অভিনন্দন মিছিল

সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আলমের সভাতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম, রূপকুমার নন্দী খোকন, রেজাউল করিম, উপজেলা যুবলীগের সভাপতি এ.কে.এম আসাদ, সাধারণ সম্পাদক আবদুল গফুর, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুনুল হক।

উপজেলা ছাত্রলীগ নেতা মো: এনামুল হকের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক লিটন, কামরুজ্জামান, মামুনুর রশিদ, পৌর কাউন্সিলর সাইফুদ্দিন দুলাল, নুরুল হক নুরুল্লাহ, উপজেলা যুবলীগ নেতা মো: সেলিম, মামুন, পৌর যুবলীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু ছালেহ শান, দক্ষিণজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: জুনায়েদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আয়াছ, ছাত্রনেতা আরিফুল ইসলাম, আরিফুদ্দিন সাজ্জাদ ও আরমান প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল সাতকানিয়া উপজেলা ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড়ে নেতাকর্মীদের মিষ্টি মুখ করার মধ্য দিয়ে শেষ হয়।

উল্লেখ্য: তিনি এর আগে দলের উপ-দপ্তর সম্পাদক পদে ছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর