ঢেকিয়া মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঢেকিয়া মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ঢেকিয়া এলাকায় ফানুস উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

ঢেকিয়া ব্যাডমিন্টন ক্লাব এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করে।

বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান মাহবুব, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খায়রুল, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. আব্দুল জব্বার, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিক টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন এ.এইচ অপু মৃধা ও নাজমুল হাসান অন্তর। এসময় অন্যান্যের মধ্যে ঢেকিয়া ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি আবু হানিফা, সহ-সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক সজিব মিয়াসহ সদস্যরা।

উদ্বোধনী ম্যাচে উপজেলা ছাত্রলীগ ‍ও নতুন বাজার শফিক ফার্নিচার দল খেলায় অংশ নেয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর