হবিগঞ্জ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেহুড়া নামক স্থানে তেলের ভাউচারের নিচে চাপা পরে নবী নেওয়াজ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত নবী নেওয়াজ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ফরমরিয়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলের ভাউচার (চট্রমেট্রো- ট-৪১০৩৬৪) ঢাকা সিলেট মহাসড়কের বেহুড়া নামক স্থানে পৌঁছালে, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নবী নেওয়াজকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম দস্তগীর সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর