নাগরিকত্ব আইন : আন্দোলনে অংশ নেয়া জার্মান শিক্ষার্থীকে দেশে পাঠালো ভারত

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে চেন্নাইয়ে নিজ বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাহিরে আন্দোলনে অংশ নেয়ায় মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’র (আইআইটি) এক জার্মান শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠাল ভারত।

আইআইটি মাদ্রাজে এমএসসি ফিজিক্স নিয়ে পড়াশোনা করে ছাত্রটি। পোস্ট গ্রাজুয়েটের শিক্ষার্থী জ্যাকব লন্ডেলথালকে সোমবার তার নিজদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়। জানা যায়, চেন্নাইয়ের আঞ্চলিক বিদেশি রেজিস্ট্রেশন বিভাগ থেকে মৌখিকভাবে তাকে ভারত ত্যাগের নির্দেশ দেয়া হয়।

জার্মানির ড্রেসডেনের বাসিন্দা জ্যাকোব লিনডেনথাল গত সপ্তাহে চেন্নাইয়ে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। তার হাতে একটি পোস্টার দেখা যায়, যেখানে লেখা ‘১৯৩৩-৪৫ এ আমরাও এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি।

স্পষ্টতই তিনি ইহুদিদের ওপর নাত্‍‌সি বাহিনীর অত্যাচারের কথাই নাম না করে উল্লেখ করেন। এর পরেই জ্যাকোবকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আরও একটি সেমিস্টার বাকি রয়েছে জ্যাকোবের। ২০২০ সালের মে মাসে তার দেশে ফেরার কথা।

জ্যাকোব জানিয়েছেন, লিখিত ভাবে নয়, মৌখিকভাবে তাকে ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিবাসন দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে কোন বিদেশি অংশ নিলে তা ভিসা আইনের বিরোধী। এই ধরনের আইন লঙ্ঘনে দেশে ফিরিয়ে দেওয়ার আইন রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর