বৃদ্ধ আবু বক্করকে হুইল চেয়ার দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরার ইটাগাছা এলাকার বৃদ্ধ আবু বক্করকে হুইল চেয়ার প্রদান করলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিনি হুইল চেয়ারটি আবু বক্করের কাছে হস্তান্তর করেন।

এ সময় সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন। হুইল চেয়ার প্রদানকালে জেলা প্রশাসক সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, অনগ্রোসর, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসুন।

আসুন আমরা প্রত্যক একেকজনের দায়িত্ব নেই। তাহলে কেউই পিছিয়ে থাকবে না।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর