আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) মনোনীত হয়েছেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সোমবার মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা রংপুর রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপারদের মধ্যে তাকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়। পরে ডিআইজি দেবদাস ভট্টাচার্য ইউসুফ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
জানা গেছে, গত অক্টোবর-নভেম্বর মাসে পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় যথার্থ দায়িত্বশীল ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত করা হয়।
এ সময় রংপুর রেঞ্জের বিভিন্ন কর্মকর্তাসহ রংপুর রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি