ঘাাটাইলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

টাঙ্গাইলের ঘাাটাইল উপজেলার বারই পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইজ্জত আলী(৭০) মঙ্গলবার ভোরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন ঘাাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তুফাজল হোসেন, ইউনিয়ন ডিপটি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আঃবাছেদ, বীর মুক্তিযোদ্ধা সেলিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আরফান আলী,বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম প্রমূখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর