হারিয়ে যাওয়া মাকে খুজছে সন্তানরা

রাজধানীর লালমাটিয়া থেকে আশরাফুন্নেছা (বয়স ৭০) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল থেকে তাকে খুঁজে পাচ্ছে না পরিবার। নিখোঁজ মায়ের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন তারা।

নিখোঁজ আশরাফুন্নেছার গায়ের রং ফর্সা। আনুমানিক উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল হালকা সবুজ রংয়ের সালোয়ার কামিজ। তিনি মানসিক ভারসাম্যহীন এবং ঠিকানা বলতে পারেন না।

এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং: ১৭১১। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তবে ০১৭১৫৫০৬৭০৩ অথবা ০১৭১১৫০৭৮৭৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো যাচ্ছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর