নানা আয়োজনে সাতক্ষীরায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইত্তেফাকের অবিনাশী প্ররণা ও তীর্যক শিরোনামযুক্ত খবর বাংলাদেশ ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে এগিয়ে দিয়েছে। দৈনিক ইত্তেফাক সেদিন জনমানুষের কথা বলে জনপ্রিয়তার শীর্ষ ওঠে। নিরন্তর সংগ্রামের কথা উচ্চারণ করে দৈনিক ইত্তেফাক হয়ে ওঠে জাতীয় সম্পদ।

মঙ্গলবার সাতক্ষীরায় দৈনিক ইত্তেফাকের ৬৭ বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশ এ কথা বলেন অভ্যাগত অতিথিরা। তারা বলেন ইত্তেফাকের জন্মের সাথে জড়িয়ে রয়েছে তৎকালিন মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ ও পরে আওয়ামী লীগ।

আর এর সাথে একই সমান্তরালে জড়িয়ে আছেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানি, হোসেন শহিদ সোহরাওয়ার্দি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার নাম। ইত্তেফাকের জন্মের পর থেকে ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রট নিবার্চন, ৫৮ এর সামরিক শাসন, ৬২ এর ছাত্র আন্দোলন, ৬৪ এর সাম্প্রদায়িক দাঙ্গা, ৬৬ এর ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণআন্দোলন , ৭০ এর সাধারণ নিবার্চন এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সাথে এককভাবে জড়িয়ে থেকে দৈনিক ইত্তেফাক হয়ে ওঠে গনমানুষের মুখপাত্র।

সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ সম আলাউদ্দিন মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন দৈনিক ইত্তেফাক স্বাধিকার আন্দোলনে ভূমিকা রেখেছে।

এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে মানিক মিয়া জেল জুলুমের শিকার হয়েছেন। পাকিস্তানিরা ইত্তেফাক ভবন ও নিউনেশন প্রেস পুড়িয়ে দিয়ে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দিয়েছিল। তারা গ্রেফতার করছিল ইত্তেফাক সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক মিয়াকে। এরপরও মানিক মিয়া পাকিস্তানিদের রক্তচক্ষুর তোয়াক্কা না করেই তার ক্ষুরধার লেখনী চালিয়ে যান। ইত্তেফাক আমাদের প্রেরণা উল্লেখ করে তিনি সাংবাদিকদের আদর্শচ্যূত না হবার আহবান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন ইত্তেফাকের আদর্শিক পথ বাঙ্গালি জাতির অগ্রযাত্রার পথ। তিনি বলেন ইত্তেফাকের আদর্শ জাতিক ভাষার জন্য আন্দোলন , মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন অনন্যা ভূমিকা রেখেছিল। বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন দৈনিক ইত্তেফাক আমার ছেলে বয়স থেকে সংবাদপত্র পড়তে শিখিয়েছে।

অনুষ্ঠান আরও বক্তব্যে রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সাধারন সম্পাদক আবদুল বারী, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম সহ সাংবাদিক ও সুধিজন। এর আগে সুধি সমাবেশ স্বাগত বক্তব্যে রাখেন দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর