সরিষাবাড়ীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরন

জামালপুরের সরিষাবাড়ীতে গরীব অসহায় শীতার্থদের মাঝে কম্বল, শীতের কাপড়, টুপি বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কোড়ানীপাড়া গ্রামে এসব কম্বল ও শীত বস্ত্র বিতরন করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও কোড়ানিপাড়া গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাউছারুল ইসলাম তারা বিভিন্ন এলাকার গরীব ও অসহায় মানুষদের তালিকা তৈরি করে ব্যক্তিগত উদ্যোগে ২৫০ টি কম্বল, ২৫০ টি শীতের ক্পাড় ও ২৫০ টি টুপি বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সেচ্ছাসেবক লীগ নেতা হাসিবুল হোসেন বাবু সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ার টুক্কু, সাধারন সম্পাদক আব্দুল হামিদ নান্নু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাঈম ইসলাম আলামিন, সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোস্তাক আহমেদ মনির প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর