সরিষাবাড়ীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে ২ জনের কারাদন্ড

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের অপরাধে দুইজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌরসভার আরামনগর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো আরামনগর বাজারে মনোহারি ব্যবসায়ী ও সাতপোয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জিন্নাত আলী (২০) ও ধনবাড়ি উপজেলার বানিয়াজান গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হালিম (২২)।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার করায় পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) ধারা অনুযায়ী তাদের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর