সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন স্কুলে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ এর সভাপতিত্বে ও শিক্ষক শেখ শামিম উর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মমতাজ উদ্দীন মন্টু, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শামছুর রহমান, ধলবাড়িয়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি এম আব্দুল গফফার, সাবেক শিক্ষক ঈমান আলী, সাবেক শিক্ষক শিবুপদ প্রসাদ ঘোষ, বিদ্যালয়ের ছাত্র বাপন কুমার, ছাত্র মিম সুলতানা প্রমুখ।

২ নং উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়:
অপরদিকে ২ নং উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক বাবু পরিমল কুমার ঘোষ এর সভাপতিত্বে ফলাফল প্রকাশের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এস এমসি সভাপতি প্রদীপ কুমার দে, সাবেক সভাপতি আব্দুল হামিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুল গফুর, সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আয়ুব আলী, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিদ্যালয়ের এসএমসি সদস্য সাজেদুর রহমান, অনিমা ঘোষ, আনজুয়ারা খানম, অনুষ্ঠানে বছরে এক দিনও নৈমিত্তিক ছুটি ভোগ না করায় অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও শিক্ষিকা সম্পারাণী মল্লিক কে স্কুলের পক্ষ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাসক রামপ্রসাধ ঘোষ।
বার্তাবাজার/এমকে