শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার কথাও ভাবছে সরকার।

মঙ্গলবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৪ হাজার ৬১১ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে রয়েছে ১২০০ কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো ব্যবস্থাপনা, ১১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা মহানগর ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন এবং সাভারের চামড়া শিল্পনগরী নির্মাণে সময় বৃদ্ধি প্রকল্প।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর