ঠাকুরগাঁওয়ে সুমনার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি, গণস্বাক্ষর কর্মসূচি

ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী শিশু সুমনা আক্তার (৯) হত্যার প্রতিবাদে পঞ্চম দিনের মত উত্তাল ঠাকুরগাঁও। শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি, জেলা প্রশাসক-পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান, মোমবাতি প্রজ্জ্বলন, নিরবতা মিছিল ও শোক সভার পর আজ মঙ্গলবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা।

ছবি- বার্তা বাজার

এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর খেলতে গিয়ে নিখোঁজ হয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সুমনা আক্তার। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে গত ১৬ ডিসেম্বর সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডাইরী করেন।

বিষয়টি টের পাওয়ার পর গত বৃহস্পতিবার রাতে কাননের বাবা ইয়াছিন হাবিব কনক কাননকে পুলিশে পুলিশে সোপর্দ করলে জিজ্ঞাসাবাদে কানন সব স্বীকার করে। পুলিশ ওইদিন রাতেই কাননের বাসার নির্মানাধীন বাথরুমের মেঝেতে মাটিচাপা অবস্থায় সুমনার লাশ উদ্ধার করে।

এরপর থেকেই ঠাকুরগাঁওজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। গত শুক্রবার ও শনিবার জেলা স্কুল বড়মাঠে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়া রবিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

পরে তারা শিশু সুমনা আক্তার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। ওইদিন রাতে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা মিছিল করে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা। এছাড়া সোমবার রাতেও মোমবাতি প্রজ্জ্বলন ও শোক সভা করেছে শিক্ষার্থীরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর