ভারতে পাচারকালে নওগাঁ-১৬ বিজিবি’র অভিযানে ১২৭ কেজি ওজনের আনুমানিক ৬৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি পুরাতন পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
নওগাঁ- ১৬, ব্যাটালিয়ন বিজিরি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি জানান, চোরাকারবারীরা পাশ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যনিয়ে সীমান্ত এলাকায় একটি মূল্যমান মূতি নিয়ে অবস্থান করছে এমন তথ্যর ভিত্তিতে গত রবিবার ১০টার দিকে, নওগাঁ-১৬, ব্যাটালিয়ন বিজিরি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি এর নের্তৃত্বে বাংগাবাড়ী বিওপির দায়িত্বপূর্ন এলাকা চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের সীমান্ত পিলার ২০৮ এলাকায় ভারতের মাত্র ৯শত গজ ব্যবধানে বাংলাদেশের অভান্তরে জৈনক বুলবুল আহম্মেদ এর বাড়ির পার্শ্বে স্থানে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিটি ফেলেই পালিয়ে গেছে বলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উদ্ধারকৃত মূতিটির ওজন মোট ১২৭ কেজি এবং এর আনুমানিক মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা বলেও জানানো হয়েছে।
বার্তাবাজার/কেএ