ইবিতে প্রক্টরের দায়িত্ব পেলেন ড. পরেশ চন্দ্র বর্ম্মন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ আসকারী আগামী এক বছরের জন্য তাকে এ নিয়োগ প্রদান করেন।

সোমবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব থেকে পূর্ণ দায়িত্ব পালনে নিয়োগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর