ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান। আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ আসকারী তাঁকে এ নিয়োগ প্রদান করেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনের দায়িত্বের মেয়াদ গত ১৮ ডিসেম্বর শেষ হওয়ায় নতুন এ নিয়োগ প্রদান করা হয়।

এছাড়া বিদায়ী ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর