নওগাঁয় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল, হিরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। নারী মাদক বিক্রেতা সহ মোট ৩ জন আটক। (২৩ ডিসেম্বর) সোমবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল পৃথক ৩ টি স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল, হিরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ কেনাবেচার সাথে জরীত থাকার অভিযোগে নারী সহ মোট ৩ জনকে আটক করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মিজানুর রহমান মিজান জানান, জেলা পুলিশ সুপার জ্বনাব প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মিজানুর রহমান মিজান এর নের্তৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল (২৩ ডিসেম্বর) সোমবার ভোররাতে নওগাঁর পত্নীতলা উপজেলার চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সাদেক বক্স্রর ছেলে শাজহান আলীর বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতেনাতে শাজহান আলী (৫২) কে আটক করেন। এর কিছুপরই বদলগাছী উপজেলার চকগোপীনাথ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৯ গ্রাম হিরোইন সহ মাহমুদুল হাসান (৪০) কে হাতেনাতে আটক করেন। এরপরই বদলগাছী উপজেলার সাগরপুর গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী নারী মাদক ব্যবসায়ী মোছাঃ চম্পা বেগম (৪০) কে একশত পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়ে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মিজানুর রহমান মিজান বলেন, পৃথক ৩টি অভিযানে মাদক দ্রব্য উদ্ধার পূর্বক আটককৃত নারী সহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ লেখার সময় মামলার পস্তুতি চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর