পানিতে ডুবে আলো মনি নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পানিতে ডুবে আলোমনি নামে ৬ বছরের এক শিশু মারা গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বোয়ালমারী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলো মনি ওই এলাকার আলিউল ইসলামে মেয়ে।

স্থানীয় লোকজন জানান, সকালে আলো মনি তার বাবার সঙ্গে বাদাম ক্ষেতে যায়। তাকে রেখে তার বাবা নাস্তা খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হোমায়রা বার্তা বাজার কে শিশু আলো মনি এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর