যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউপির দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার(২৩শ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (মনি)শ্যামকুড় ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ৪৮০ পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অজিত ঘোষ,শ্যামকুড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন, সম্পাদক মহিদুল ইসলাম,ইউপি সদস্য আব্দুর রশিদসহ প্রমুখ।
বার্তা বাজার/এম.সি